Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় আইএস জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা মার্কিন সেনার

নাইজেরিয়ায় দীর্ঘদিন ধরেই খ্রিস্টানদের উপর হামলা চালাচ্ছে আইএস জঙ্গি গোষ্ঠী।

ট্রাম্পের নির্দেশে নাইজেরিয়ায় আইএস জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা মার্কিন সেনার
  • ২৬ ডিসেম্বর, ২০২৫ ১৮:১২
Prefer us on Google

ওয়াশিংটন, ২৬ ডিসেম্বর: নাইজেরিয়ায় দীর্ঘদিন ধরেই খ্রিস্টানদের উপর হামলা চালাচ্ছে আইএস জঙ্গি গোষ্ঠী। গির্জা কিংবা মিশনারি স্কুলে হামলা চালানোর অভিযোগ রয়েছে আইএস কিংবা তার মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী গুলির বিরুদ্ধে। যার বিরুদ্ধে এবার জবাব দিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, বৃহস্পতিবার (স্থানীয় সময়) অসংখ্য প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে নাইজেরিয়ায় থাকা আইএস জঙ্গি গোষ্ঠীদের ঘাঁটি লক্ষ্য করে। এয়ারস্ট্রাইকের মাধ্যমে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে মার্কিন সেনারা।

Advertisement

মৃত জঙ্গিদের ট্রাম্প ক্রিসমাসের শুভেচ্ছাও জানিয়েছেন। এই বিষয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আজ রাতে আমার নির্দেশে আমেরিকার সেনাপ্রধান উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় অসভ্য আইএস জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী ও প্রাণঘাতী হামলা চালিয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘খ্রিস্টানদের উপর হামলা বন্ধ করতে দীর্ঘদিন ধরেই বলছিলাম ওদের। হামলা বন্ধ না হলে মূল্য চোকানোর হুঁশিয়ারিও দিয়েছিলাম। শোনেনি, আজ, রাতেই সেই মূল্য চোকাতে হবে ওদের।’ তিনি আরও বলেছেন, আমেরিকার প্রতিরক্ষা দফতর আইএস ঘাঁটি লক্ষ্য করে নিখুঁত এবং সফলভাবে আক্রমণ শানিয়েছে। তবে খ্রিস্টানদের উপর হামলা বন্ধ না হলে ভবিষ্যতে আরও ভয়ংকর হামলা চালাতে পারে মার্কিন সেনা, আইএস জঙ্গিদের এমনই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। 

সম্পর্কিত সংবাদ