Bartaman Logo
২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানে বিয়ের আসরে মার্কিন হামলা, মৃত ৫

ফের নতুন করে উত্তপ্ত পশ্চিম এশিয়া। রাতভর ইরানে বিমান তাণ্ডব চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র

ইরানে বিয়ের আসরে মার্কিন হামলা, মৃত ৫
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:৩৫
Prefer us on Google

ওয়াশিংটন, ২ সেপ্টেম্বর: ফের নতুন করে উত্তপ্ত পশ্চিম এশিয়া। রাতভর ইরানে বিমান তাণ্ডব চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে আছড়ে পড়ে মার্কিন মিসাইল। এই বিমান হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ৪ বছরের এক শিশুও। পাশাপাশি আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন। 

Advertisement

ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এই ঘটনাকে নৃশংসতা বলে জানিয়েছে। একই সঙ্গে তিনি মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন হামলার অভিযোগও তুলে ধরেন। যেখানে প্রায় ১৬০ জন নিহত হয়েছিল বলে দাবি ইরানের।
এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে একাধিক হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন বাহিনী। হামলার মূল লক্ষ্য ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক সম্পদ ও যোগাযোগ ব্যবস্থা। 
রাতভর এই হামলার পর ট্রাম্প জানিয়েছে, ইরানের সঙ্গে কোনোরকম আলোচনায় বসতে রাজি নয় আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জানান, হরমুজ প্রণালি প্রায় পুরোটাই এখন আমেরিকার দখলে। রবিবারও আমেরিকার বাহিনী ইরানের রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালিয়েছিল। তার জবাবে জর্ডনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। কাল মঙ্গলবারের নতুন সংঘাতের পর ফের যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের পাশাপাশি এর প্রভাব বিশ্ব জ্বালানি বাজারেও পড়তে পারে আশঙ্কা। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ