Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

নমংশকে শ্রদ্ধা, দুবাইয়ের প্রদর্শনী বাতিল করে দিল মার্কিন বায়ুসেনা

শুক্রবার দুবাইয়ের এয়ার শোতে তেজস যুদ্ধবিমান ভেঙে প্রাণ হারান বায়ুসেনার উইং কমান্ডার নমংশ সিয়াল। তারপরেও সেদিনের অনুষ্ঠান বাতিল করা হয়নি।

নমংশকে শ্রদ্ধা, দুবাইয়ের প্রদর্শনী বাতিল করে দিল মার্কিন বায়ুসেনা
  • ২৫ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

দুবাই: শুক্রবার দুবাইয়ের এয়ার শোতে তেজস যুদ্ধবিমান ভেঙে প্রাণ হারান বায়ুসেনার উইং কমান্ডার নমংশ সিয়াল। তারপরেও সেদিনের অনুষ্ঠান বাতিল করা হয়নি। ভাটা পড়েনি দর্শকদের উৎসাহে। এহেন দৃশ্য দেখে রীতিমতো হতবাক মার্কিন বায়ুসেনার পাইলট মেজর টেলর হিয়েস্টার। শহিদ উইং কমান্ডারকে শ্রদ্ধা জানাতে চূড়ান্ত পারফরম্যান্স বাতিলের সিদ্ধান্ত নেয় তাঁর টিম। 

Advertisement

শুক্রবার ছিল দুবাই এয়ার শোয়ের শেষদিন। সময়সূচি মেনে কেরামতি দেখাচ্ছিল অংশগ্রহণকারী দেশগুলি। আমেরিকার এফ-১৬ ভাইপার ডেমনস্ট্রেশন টিমের দায়িত্বে ছিলেন টেলর। দুর্ঘটনার পরেও অনুষ্ঠান চলতে দেখে অবাক হয়ে যান তিনি। শনিবার ইনস্টাগ্রামে টেলর লেখেন, ‘এক থেকে দু’ঘণ্টা পরে অনুষ্ঠান স্থলে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো খালি থাকবে। কিন্তু সেটা ছিল না।’ তিনি আরও জানান, ‘শুক্রবার দুবাই এয়ার শোর শেষদিনে তেজস দুর্ঘটনায় প্রাণ হারান ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার নমংশ সিয়াল। আমাদের টিম সেসময় নিজেদের প্রদর্শনীর প্রস্তুতি নিচ্ছিল। উদ্যোক্তারা নির্ধারিত সূচি মেনেই অনুষ্ঠান চালানোর সিদ্ধান্ত নেয়। তবে ভারতীয় পাইলট, তাঁর সহকর্মী ও পরিবারকে শ্রদ্ধা জানিয়ে চূড়ান্ত পারফরম্যান্স বাতিল করে দেয় আমাদের টিম।’ দুর্ঘটনার পরেও অনুষ্ঠানের সঞ্চালকের উচ্ছ্বাসে কোনও খামতি ছিল না। এবিষয়ে টেলরের মন্তব্য, ‘শো চলবেই। সবসময় এটাই বলা হয়। সেটা ঠিকই। শুধু মনে রাখবেন, আপনি চলে যাওয়ার পরেও কেউ না কেউ একই কথা বলবেন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ