Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

উপস্থিতি কম

উপস্থিতি কম
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়েও একই চিত্র। মঙ্গলবার ইংরেজি এবং ভূগোল মিলিয়ে ৪৪৬ জন প্রার্থীকে ডাকা হয়েছিল। তার মধ্যে ১২৪ জন হয় উপস্থিত হননি, অথবা স্কুল পছন্দ না হওয়ায় চাকরি প্রত্যাখ্যান করেছেন। ইংরেজিতে ২১৮ জনের মধ্যে অনুপস্থিত ৬২, ভূগোলে সংখ্যাটা ২২৮ জনের মধ্যে ৫৭। দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ে ২ হাজার ৫৯৫ জনকে ডাকা হয়েছে। কাউন্সেলিং চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
Advertisement
সম্পর্কিত সংবাদ