Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬

পুরীতে কড়া নিরাপত্তায় উলটো রথ

রাজপথে লক্ষ লক্ষ পুণ্যার্থী। সমস্বরে ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে রশিতে টান পড়তেই একটু একটু করে এগিয়ে চলল রথ।

পুরীতে কড়া নিরাপত্তায় উলটো রথ
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুরী: রাজপথে লক্ষ লক্ষ পুণ্যার্থী। সমস্বরে ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে রশিতে টান পড়তেই একটু একটু করে এগিয়ে চলল রথ। শুক্রবার রীতি মেনে মহাসমারোহে ‘বহুদা’ যাত্রা বা উলটো রথ পালিত হল শ্রীক্ষেত্র পুরীতে। দাদা ও বোনকে নিয়ে গুন্ডিচা মন্দির থেকে শ্রীমন্দিরে ফিরলেন জগন্নাথদেব। 

Advertisement

রীতি অনুযায়ী এদিন চতুর্ধামূর্তির যাত্রা শুরুর আগে সোনার ঝাঁটা দিয়ে ঝাঁট দেন পুরীর গজপতি মহারাজা দিব্যসিংহ দেব। প্রথমে রওনা দেয় বলভদ্রের তালধ্বজ রথ। এরপর একে একে সুভদ্রার দর্পদলন ও জগন্নাথের নন্দীঘোষ রথও যাত্রা শুরু করে। কার্যত জনজোয়ারে ভেসে প্রায় আড়াই কিলোমিটার পথ পাড়ি দেয় রথ তিনটি। 
রথের দিন উপচে পড়া ভিড়ের কারণে মৃত্যুর ঘটনা ঘটেছিল পুরীতে। জখম ও অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। সেই ঘটনার পুনরাবৃত্তি ‌এড়াতে এদিন কড়া নিরাপত্তা ছিল গোটা সৈকত শহর জুড়ে। আধাসেনা সহ নিরাপত্তাবাহিনীর প্রায় ১৩ হাজার সদস্য মোতায়েন করা হয়েছিল। ৪০০টিরও বেশি এআই সিসিটিভি ক্যামেরা দিয়ে চালানো হয় নজরদারি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ