Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইউপিএসসি: চূড়ান্ত পর্বে ব্যর্থ প্রার্থীদের চাকরি দিতে উদ্যোগ

ইউপিএসসি পরীক্ষায় চূড়ান্ত তালিকায় পৌঁছেও যাঁরা সরকারি চাকরির জন্য নির্বাচিত হননি, তাঁরা যাতে বেসরকারি সংস্থায় সহজে যোগ দিতে পারেন, তার জন্য উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার।

ইউপিএসসি: চূড়ান্ত পর্বে ব্যর্থ  প্রার্থীদের চাকরি দিতে উদ্যোগ
  • ২৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইউপিএসসি পরীক্ষায় চূড়ান্ত তালিকায় পৌঁছেও যাঁরা সরকারি চাকরির জন্য নির্বাচিত হননি, তাঁরা যাতে বেসরকারি সংস্থায় সহজে যোগ দিতে পারেন, তার জন্য উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার রোজগার মেলায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘সরকারের তরফে প্রতিভাসেতু নামে একটি পোর্টাল খোলা হয়েছে। সেখানে এমন ব্যক্তিদের তালিকাভুক্ত করা হচ্ছে, যাঁরা ইউপিএসসিতে চূড়ান্ত পর্বে পৌঁছেও নির্বাচত হননি। তাঁদের প্রতিভাকে যাতে বেসরকারি সংস্থাগুলি কাজে লাগাতে পারে, সেই পথ খুলে দেওয়া হয়েছে।’ পাশাপাশি তিনি বলেন, ‘ব্রাজিল, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, কানাডার মতো দেশগুলির সঙ্গে একাধিক চুক্তি হয়েছে, যাতে এদেশে সেখান থেকে বিনিয়োগ আসে এবং এমএসএমই এবং স্টার্ট আপের মতো ব্যবসার প্রসার ঘটে। তাহলে এখানে আরও বেশি কাজের জায়গা তৈরি হবে।’ এদিন রোজগার মেলা থেকে ৫১ হাজারের বেশি চাকরিপ্রার্থীর হাতে সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এ রাজ্য থেকে ১৮৩ জন নিয়োগপত্র পেয়েছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ