Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়িতে সরকারি উদ্যোগে রোপণ করা চারাগাছ উপড়ে ফেলার অভিযোগ, চাঞ্চল্য

সরকারি উদ্যোগে লাগানো গাছ রাতের অন্ধকারে নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল সিউড়ি-২ ব্লকের বনশঙ্কা পঞ্চায়েতের তাহালা গ্রামে।

সিউড়িতে সরকারি উদ্যোগে রোপণ করা চারাগাছ উপড়ে ফেলার অভিযোগ, চাঞ্চল্য
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সরকারি উদ্যোগে লাগানো গাছ রাতের অন্ধকারে নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল সিউড়ি-২ ব্লকের বনশঙ্কা পঞ্চায়েতের তাহালা গ্রামে। এই ঘটনার নেপথ্যে সিপিএম ও তৃণমূলের হাত রয়েছে বলে দাবি করেছে বিজেপি। অভিযোগ উড়িয়ে দিয়ে পালটা সরব হয়েছে বামেরাও। সব মিলিয়ে সরকারি বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে রীতিমতো সরগরম এলাকার রাজনীতি।

Advertisement

স্থানীয় প্রশাসন ও গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে, ‘ভিবি জি রাম জি’ প্রকল্পের আওতায় ১২৫ দিনের কাজের মাধ্যমে গত কয়েকদিন ধরে ওই এলাকার সরকারি জমিতে গাছগুলি লাগানো হচ্ছিল। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা সদ্য লাগানো সেই চারাগাছগুলি উপড়ে ফেলে। খবর পেয়েই গ্রামে পৌঁছয় পুলিশ। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি কাজে বাধা দিতেই তৃণমূল ও সিপিএম এই কাজ করেছে। রাজ্যে এখন আইনের শাসন প্রতিষ্ঠিত। বিজেপি চুপ আছে মানেই যা খুশি তাই করা যাবে না। এই ধরনের নোংরামি আর বরদাস্ত করা হবে না।
যদিও অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দীপঙ্কর চক্রবর্তী। তাঁর পালটা কটাক্ষ, সবকিছুতেই সিপিএমকে দোষারোপ করাটা এখন বিজেপির স্বভাবে পরিণত হয়েছে। এই ধরনের সমাজবিরোধী কাজের সঙ্গে বামেদের কোনো যোগ নেই। রাজনৈতিক এই চাপানউতোরের মাঝেই অবশ্য সদর্থক ভূমিকা নিয়েছে প্রশাসন। সিউড়ি ২-এর বিডিও ঋষিকা দাসের উদ্যোগে গ্রামবাসীদের নিয়ে ওই একই জায়গায় ফের নতুন করে চারাগাছ লাগানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ