Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬

দিল্লিতে মহিলা সাংবাদিকদের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, শোরগোল

মুখ্যমন্ত্রী ও সরকারের সমালোচনা করার অপরাধ! দুই মহিলা সাংবাদিককে টানতে টানতে থানায় নিয়ে গেল পুলিশ।

দিল্লিতে মহিলা সাংবাদিকদের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে, শোরগোল
  • ৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী ও সরকারের সমালোচনা করার অপরাধ! দুই মহিলা সাংবাদিককে টানতে টানতে থানায় নিয়ে গেল পুলিশ। তাদের ধর্ম পরিচয় জানবার পর আরো বেড়ে যায় অত্যাচারের মাত্রা। বৃহস্পতিবার এমনই অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানী দিল্লিতে। 

Advertisement

আক্রান্ত সাংবাদিকদের দাবি, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার একটি অনুষ্ঠান কভার করতে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকেই তাঁদের আটক করে পুলিশ। তারপর মারতে মারতে নিয়ে যাওয়া হয় সাকেত থানায়। সেখানেও ব্যাপক মারধর করা হয় তাঁদের।  যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ভিভিআইপি রুটে স্কুটার পার্ক করেছিলেন ওই দুই মহিলা। একাধিকবার বলা সত্ত্বেও সরাতে রাজি হননি তাঁরা। তারপরেই প্রোটোকল অনুযায়ী তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। 
বিজেপি সরকারকে একহাত নিয়েছে বিরোধীরা। কংগ্রেস নেতা পবন খেরা সোশ্যাল মিডিয়ায় ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ করে লিখেছেন, ‘এটা কি গণতন্ত্র? নাকি পুলিশি রাষ্ট্র? নিন্দার ভাষা নেই।’ আপ নেতা সৌরভ ভরদ্বাজ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে প্রশ্ন করার জন্য দুই মহিলা সাংবাদিককে ব্যাপক মারধর করেছে দিল্লি পুলিশ। মহিলা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে ধিক্কার।’

Advertisement
সম্পর্কিত সংবাদ