Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উচ্চ প্রাথমিক: সিংহভাগ শূন্য পদের জন্য দ্রুত কাউন্সেলিং

অবশেষে যবনিকা পড়তে চলেছে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের দীর্ঘ নাটকে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে স্কুলশিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন ১,১৭৭টি শূন্যপদের তালিকা হলফনামা আকারে পেশ করেছে।

উচ্চ প্রাথমিক: সিংহভাগ শূন্য পদের জন্য দ্রুত কাউন্সেলিং
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে যবনিকা পড়তে চলেছে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের দীর্ঘ নাটকে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে স্কুলশিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন ১,১৭৭টি শূন্যপদের তালিকা হলফনামা আকারে পেশ করেছে। এই পদে দ্রুত কাউন্সেলিং করে অপেক্ষমাণ প্রার্থীদের নিয়োগ করা হবে বলেও জানিয়েছে দপ্তর। যদিও, মোট অপেক্ষমাণ প্রার্থী ১,২৪১ জন। বাকি ৬৪ জন প্রার্থীর জন্য শূন্যপদ এলেই তাঁদের নিয়োগ করা হবে বলে আদালতে জানানো হয়েছে।

Advertisement

২০১৬ সালে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও তা বিভিন্ন আইনি জটিলতায় বারবার বাধার মুখে পড়ে। এমনকি, প্রকাশিত মেধা তালিকাও আদালতের নির্দেশে বাতিল হয়। তারপর থেকে হাইকোর্টের নির্দেশ ও তত্ত্বাবধানেই মেধা তালিকা প্রকাশ এবং কাউন্সেলিং শুরু হয়েছিল ২০২৪ সালের অক্টোবরে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত আট দফা কাউন্সেলিং শেষেও ১,২৪১ জন প্রার্থী রয়ে গিয়েছিলেন ম্যাচিং ভেকেন্সি বা যথাযথ শূন্যপদের অভাবে। যথাসময়ে নিয়োগ না-হওয়ায় আদালত অবমাননার মামলাও হয়। তবে, দপ্তর কিছুতেই প্রয়োজনীয় শূন্যপদ জোগাড় করে উঠতে পারছিল না। এমন পরিস্থিতি হয় যে আদালত প্রয়োজনে শূন্যপদের পরিবর্তন করেও জরুরিকালীন ভিত্তিতে নিয়োগ দিতে বলে। তারপরেও বেশ কিছুদিন সময় নিয়ে শূন্যপদ বের করেছে দপ্তর। 

সম্পর্কিত সংবাদ