Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

পিএফের মোবাইল অ্যাপেও ইউপিআই

ইপিএফও নিয়ে ফের নতুন চমকের পথে কেন্দ্রের মোদি সরকার। এটিএমের পর এবার ইপিএফও মোবাইল অ্যাপ এবং তার মাধ্যমে ইউপিআই পরিষেবা।

পিএফের মোবাইল অ্যাপেও ইউপিআই
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইপিএফও নিয়ে ফের নতুন চমকের পথে কেন্দ্রের মোদি সরকার। এটিএমের পর এবার ইপিএফও মোবাইল অ্যাপ এবং তার মাধ্যমে ইউপিআই পরিষেবা। বলা বাহুল্য, এটিএম কার্ডের মাধ্যমে ইপিএফের টাকা তোলার ঘোষণা এ পর্যন্ত দিনের আলো দেখেনি। এবার নতুন চমকের ভবিষ্যৎ কী হয়, সেটিই জানতে চাইছে তথ্যাভিজ্ঞ মহল। সোমবার শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (ইপিএফও) সূত্রে দাবি করা হয়েছে যে, আগামী এপ্রিল মাসেই নতুন ব্যবস্থা সংবলিত ইপিএফও মোবাইল অ্যাপ্লিকেশন চালু হয়ে যাবে। সেখানেই ইউপিআই পরিষেবা সংযুক্ত হবে। তার মাধ্যমে ইপিএফ অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট গ্রাহক টাকা অন্য ব্যাংকে ট্রান্সফার, কিংবা নানাবিধ কাজে ব্যবহার করতে পারবেন। তবে এই টাকা তোলা যাবে শর্তসাপেক্ষে। অ্যাকাউন্টের একটি অংশকে ‘ফ্রোজেন’ হিসাবেই রাখতে হবে। ইউপিআই পরিষেবা ব্যবহারের সময় ওই অংশে হাত দেওয়া যাবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ