নজরুল মঞ্চে বিএলও প্রশিক্ষণ শিবিরে অশান্তি। প্রশিক্ষণ শেষে বিক্ষোভ দেখায় শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের দাবি, স্কুলের ডিউটি শেষে এসাইআরের কাজ করা যাবে না। পাশাপাশি তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বুথে বেশি ভোটার হলে একাধিক বিএলও দিতে হবে। বিক্ষোভের পর তাঁরা নিজেদের দাবি এসডিওকেও জানিয়েছেন।



