Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬

কৃষি-ভরতুকি পেয়েছেন স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রীই, বিতর্কের জেরে আবেদন গ্রহণ সাময়িক স্থগিত

কৃষি ভরতুকি বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী ভগীরথ চৌধুরী আবেদন ফেরত দিয়েছেন। নতুন আবেদন এক মাসের জন্য স্থগিত। বিস্তারিত পড়ুন।

কৃষি-ভরতুকি পেয়েছেন স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রীই, বিতর্কের জেরে আবেদন গ্রহণ সাময়িক স্থগিত
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শসা চাষের জন্য ৯৯ লক্ষ টাকার সরকারি ভরতুকি। কৃষিমন্ত্রক থেকে এই ভরতুকির টাকা প্রাপক আর কেউ নন, স্বয়ং কৃষি রাষ্ট্রমন্ত্রী ভগীরথ চৌধুরী। শুধু মন্ত্রী নন, কৃষিমন্ত্রকের অধীনে জাতীয় উদ্যানপালন পর্ষদ (এনএইচবি) থেকে ভরতুকি পেয়েছিলেন পশুপালন দপ্তরের সচিব নরেশপাল গঙ্গোয়ারের পরিবারও। জুন মাসে বিষয়টি প্রকাশ্যে আসার পর তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। সমালোচনার মুখে পড়ে টাকা ফেরত দিয়েছিলেন ভগীরথ। বিড়ম্বনার মুখে পড়ে প্রকল্পের গাইডলাইনও বদলাতে হয়েছে নরেন্দ্র মোদির সরকারকে। ভবিষ্যতের বিতর্ক এবার নয়া পদক্ষেপ। এই প্রকল্পে ছাড়পত্র প্রদানের (জিওসি) জন্য নতুন আবেদন গ্রহণ সাময়িকভাবে এক মাসের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। জাতীয় উদ্যানপালন পর্ষদ ৩ সেপ্টেম্বর জারি করা সার্কুলারে নতুন আবেদন গ্রহণ স্থগিত রাখার কথা জানিয়েছে। ৪ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে এক মাসের এই সময়সীমা। মূলত ভরতুকি সংক্রান্ত দু’টি প্রকল্পের ক্ষেত্রে এই নয়া সার্কুলার জারি করা হয়েছে। কারণ হিসাবে বলা হয়েছে, বকেয়া আবেদনগুলির প্রয়োজনীয় যাচাই এবং অনলাইন আবেদন ব্যবস্থা আপডেট করা সহ সংশোধিত গাইডলাইনের (২১ আগস্ট থেকে জারি হওয়া) সুষ্ঠু বাস্তবায়নের স্বার্থে এনএইচবি স্কিম নম্বর ১ ও স্কিম নম্বর ২-এর অধীনে নতুন আবেদনপত্র গ্রহণ এক মাসের জন্য সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ