Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

স্নাতকে ভর্তির পোর্টাল চালু হচ্ছে ১৭ জুন

অবশেষে খুলতে চলেছে স্নাতক স্তরে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল। বৃহস্পতিবার শিক্ষাদপ্তর সূত্রে জানানো হয়েছে, ১৭ জুন দুপুর ২টোয় একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে পোর্টালটি চালু করা হবে।

স্নাতকে ভর্তির পোর্টাল চালু হচ্ছে ১৭ জুন
  • ১৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে খুলতে চলেছে স্নাতক স্তরে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল। বৃহস্পতিবার শিক্ষাদপ্তর সূত্রে জানানো হয়েছে, ১৭ জুন দুপুর ২টোয় একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে পোর্টালটি চালু করা হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন বলে খবর। এ বছর ১৭টি বিশ্ববিদ্যালয়ের ৪৬০টি কলেজ এর আওতায় থাকছে। ছাত্রছাত্রীরা ২৫টি আবেদন করতে পারবেন। আবেদনের জন্য কোনও ফি নেওয়া হবে না। এ বছর অনেক নয়া বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে এই পোর্টালে। প্রসঙ্গত, বুধবারই একটি অনুষ্ঠানে ব্রাত্য বসু জানিয়েছিলেন, আজকালের মধ্যেই ভর্তির পোর্টাল খোলার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ