ভাইঝিকে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে ধৃত কাকা
  • ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভাইঝিকে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হল কাকাকে। ধৃতের নাম দিলীপ হালদার। গত আগস্ট মাসে জমিজমা সংক্রান্ত বিষয়ে কাকার বাড়ি গিয়েছিলেন ভাইঝি। অভিযোগ, সেখানে তাঁকে ঘরে বন্ধ করে রাখা হয়। খুড়তুতো ভাই ও কাকা মিলে একটি কাগজে সই করানোর চেষ্টা করে। তাতে বাধা দিলে ধর্ষণের চেষ্টা ও পরে ছুরি দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। কোনোরকমে পালিয়ে আসতে সক্ষম হন নিগৃহীতা। বারুইপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। দীর্ঘদিন ধরে দুজনই পলাতক ছিল। মহিলার আইনজীবী জগজিৎ সিং বলেন, বৃহস্পতিবার বারুইপুর থেকেই দিলীপকে গ্রেপ্তার করেছে পুলিশ। পালিয়ে বেড়াচ্ছে তার ছেলে। ধৃতকে আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। 

Advertisement