মুম্বই পুলিসের হাতে আটক হওয়া হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা শেখ মিজানুর মিস্ত্রী ছাড়া পেলেন। গতকাল, বুধবার রাতে ছাড়া পান তিনি। মিজানুরের দাদা রেজ্জাক মিস্ত্রী জানান, ভাইয়ের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করার পর থানা থেকে ছেড়ে দেয় মুম্বই পুলিস। আজ, বৃহস্পতিবার সকালে মিজানুর ট্রেনে চেপে উলুবেড়িয়ার পথে রওনা দিয়েছেন বলে জানান রেজ্জাক মিস্ত্রী।


