সংবাদদাতা, উলুবেড়িয়া: আগুনে পুড়ে গেল একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উলুবেড়িয়া পুরসভার ৩০ নং ওয়ার্ডের বাহিরতফা পালপাড়ায়। দুপুরে হীরক মাইতির বাড়ি থেকে ধোঁওয়া বের হতে দেখেন প্রতিবেশীরা। তখন বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। প্রাথমিকভাবে প্রতিবেশীরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে দমকল খতিয়ে দেখছে।



