


নয়াদিল্লি: কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণ করল একটি ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান। সূত্রের খবর, সমুদ্রে থাকা কোনও বিমানবাহী রণতরী থেকে উড়েছিল এফ-৩৫ যুদ্ধবিমানটি। মাঝ আকাশে জ্বালানি শেষ হয়ে যাওয়ায় জরুরি অবতরণের অনুমতি চান পাইলট। শনিবার রাত সাড়ে নটা নাগাদ তিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করে সেটি। বিমানবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এ ধরনের ঘটনা স্বাভাবিক। বিমানটিকে যাবতীয় সাহায্য করা হয়েছে। নিরাপত্তার কারণে বিমানটিকে নামতে দেওয়া হয়েছে।