Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

শিক্ষানীতি রূপায়ণে ‘উজ্জীবন চর্চা’ আজ

জাতীয় শিক্ষানীতি কার্যকরের জন্য আজ, শনিবার ২২তম উজ্জীবন চর্চার ওয়েবিনার আয়োজন করছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন।

শিক্ষানীতি রূপায়ণে ‘উজ্জীবন চর্চা’ আজ
  • ১১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় শিক্ষানীতি কার্যকরের জন্য আজ, শনিবার ২২তম উজ্জীবন চর্চার ওয়েবিনার আয়োজন করছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। তবে, শিক্ষকদের সঙ্গে এতে অংশ নিতে পারবেন অভিভাবকরাও। দুপুর ১টা থেকে স্কুলশিক্ষা দপ্তরের ফেসবুক অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেলে এটি সরাসরি সম্প্রচারিত হবে। বক্তব্য রাখবেন খোদ স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন। শিক্ষক ও পার্শ্বশিক্ষক ছাড়াও ডিআই, এসআই, এআইদেরও এতে যুক্ত থাকতে বলা হয়েছে। এর লিঙ্কগুলি স্কুলে, প্রধান শিক্ষক এবং শিক্ষকদের মধ্যে ব্যাপকভাবে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, ইউডাইস প্লাসে সময়মতো তথ্য সরবরাহের জন্য নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। যদি সময়মতো তথ্য সরবরাহ না-করা হয়, তাহলে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন স্কুলগুলিকে শোকজ করারও নির্দেশ দিয়েছে জেলাশাসক এবং পুর কমিশনারদের। গ্রস এনরোলমেন্ট রেশিও, নেট এনরোলমেন্ট রেশিও, ট্রানজিশন রেট, ড্রপ আউট রেট প্রভৃতি তথ্য নির্দিষ্ট ফরম্যাটে তুলে দিতে বলা হয়েছে। প্রায়ই বহু স্কুল নির্দিষ্ট সময়ের মধ্যে এই তথ্য জমা দেয় না। তাই ইউডাইস প্লাসের তথ্যপঞ্জিতে অনেক তথ্য অসম্পূর্ণ থেকে যায়। তা যাতে না-হয়, সেজন্যই এই কড়া নির্দেশিকা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ