নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বিমানবন্দরের গ্রিনপার্ক এলাকা থেকে টোটো চুরির কিনারা করল পুলিস। টোটোর মালিক বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তদন্তে নেমে পুলিস চুরি যাওয়া টোটোটি উদ্ধার করে। সেই সঙ্গে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম অমিত সরকার।



