সংবাদদাতা, বজবজ: মহেশতলার মোল্লার গেটে এক নিত্যপ্রয়োজনীয় বড় হোলসেল দোকান থেকে ৩৪ লক্ষ টাকা গায়েব হওয়ার কিনারা পুলিসের। ঘটনায় রবিবার মূল অভিযুক্ত সহ সাতজনকে ধরা হয়েছে। অভিযুক্তদের বিকেলে আলিপুর আদালতে তোলা হয়। দশদিন পুলিস হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিসের দাবি, টাকা পুরোটাই উদ্ধার করার ব্যবস্থা হয়েছে। পুলিস সূত্রে খবর, ওই দোকানের মালিকের বাড়িতে মালি হিসেবে একজন কাজ করতেন। ৬ জানুয়ারি তিনি ওই দোকানে যান। দোকান খোলার পর সেখানে ঢুকে একটি থলিতে রাখা ৩৪ লক্ষ টাকা নিয়ে উধাও হন।



