Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

ইউকো ব্যাঙ্কের মুনাফা বাড়ল

চলতি অর্থবর্ষের (২০২৫-২৬) প্রথম ত্রৈমাসিকে মুনাফা বাড়াল ইউকো ব্যাঙ্ক। তারা জানিয়েছে, জুন মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে তাদের নিট লাভের অঙ্ক দাঁড়িয়েছে ৬০৭ কোটি টাকা।

ইউকো ব্যাঙ্কের মুনাফা বাড়ল
  • ২৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি অর্থবর্ষের (২০২৫-২৬) প্রথম ত্রৈমাসিকে মুনাফা বাড়াল ইউকো ব্যাঙ্ক। তারা জানিয়েছে, জুন মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে তাদের নিট লাভের অঙ্ক দাঁড়িয়েছে ৬০৭ কোটি টাকা। গতবছরের ওই একই সময়ের সঙ্গে তুলনা করলে বৃদ্ধির হার ১০.১৬ শতাংশ। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির অপারেটিং বা কার্যকরী মুনাফার হারও ১৮.২৪ শতাংশ বেড়ে ১ হাজার ৫৬২ কোটি টাকায় পৌঁছেছে। ইউকো’র মোট ব্যাবসার অঙ্ক দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৭৩৬ কোটি টাকা। ব্যবসা বৃদ্ধির হার ১৩.৫১ শতাংশ। তাদের মোট ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১৬.৪৮ শতাংশ হারে। মোট ঋণ প্রদানের অঙ্ক গত জুন পর্যন্ত ২ লক্ষ ২৫ হাজার কোটি টাকার বেশি। একই সঙ্গে ১১.৩৭ শতাংশ হারে আমানত বৃদ্ধি পেয়ে পৌঁছেছে প্রায় ২ লক্ষ ৯৯ হাজার কোটি টাকায়। এই ত্রৈমাসিকে ইউকো’র মোট এনপিএ-র হার ৬৯ বেসিস পয়েন্ট কমানো সম্ভব হয়েছে এবং সেটা কমে হয়েছে ২.৬৩ শতাংশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ