Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ট্যাব কাণ্ডে আরও লালবাজারের হাতে গ্রেপ্তার ধৃত

ট্যাব কাণ্ডে আরও লালবাজারের হাতে গ্রেপ্তার ধৃত
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্যাব কাণ্ডের তদন্তে ধীরে ধীরে জাল গোটাচ্ছে কলকাতা পুলিস। সরশুনা থানার দু’টি কেসের তদন্তে আরও দুইজনকে গ্রেপ্তার করল লালবাজারের স্পেশাল ইনভেস্টিগেশন টিম। ধৃতদের নাম মনিরুল ও মনসুর। শনিবার তাদের আদালতে পেশ করা হলে ৩ ডিসেম্বর পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিস সূত্রের খবর, ধৃতদের মূলত কাজ ছিল ভাড়ার অ্যাকাউন্ট দেখাশোনা করা। সেখানে ট্যাবের টাকা জমার পড়ার ঘণ্টাখানেকের মধ্যে এটিএম থেকে ডেবিট কার্ডের সাহায্যে তা বের করে নেওয়াই ছিল এই দুই অভিযুক্তের মূল কাজ। ধৃতদের থেকে একাধিক এটিএম কার্ড মিলেছে বলে পুলিস সূত্রের দাবি। এনিয়ে ট্যাব কাণ্ডে কলকাতা পুলিসের মোট গ্রেপ্তারির সংখ্যা সাত। নতুন করে আর কোনও স্কুলের তরফে ট্যাবের টাকা উধাওয়ের অভিযোগ আসেনি। অন্যদিকে রাজ্য পুলিস সূত্রে খবর, ট্যাব কাণ্ডে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ