সংবাদদাতা, কল্যাণী: চাকদহের দু’টি স্কুলের ট্যাব কেলেঙ্কারি নিয়ে তদন্তের জন্য জেলাস্তরে তদন্ত কমিটি গঠন করল পুলিস। পড়ুয়াদের ট্যাব কেনার টাকা অন্যের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগের তদন্ত করতে শনিবার দু›টি স্কুলেও গেল পুলিস। কারা শিক্ষাদপ্তরে ছাত্রছাত্রীদের নামের তালিকা পাঠিয়েছিলেন, তা খতিয়ে দেখার পাশাপাশি পুলিস শিক্ষকদের সঙ্গেও কথা বলেন। রানাঘাট পুলিস জেলার একজন আধিকারিক বলেন, যাঁদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।



