Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

হাতির দাঁত সহ গ্রেফতার হওয়া দুই যুবকের ৫ বছরের কারাদণ্ড

হাতির দাঁত সহ গ্রেফতার হওয়া দুই যুবকের ৫ বছরের কারাদণ্ড
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:০৯
Prefer us on Google

ডুয়ার্স থেকে হাতির দাঁত সহ গ্রেফতার হওয়া দুই যুবকের ৫ বছরের কারাদণ্ড হল। ২০২৪ সালের ২ এপ্রিল লাটাগুড়ির ঝাঝাঙ্গি থেকে গ্রেফতার করা হয় তাদের। এদের মধ্যে একজন ভুটানের নাগরিক। অন্যজন বক্সা এলাকার বাসিন্দা। তারা হাতির দাঁত দুটি নেপালে ৫০ লক্ষ টাকায় বিক্রির ছক কষেছিল। আজ, বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে মামলার সাজা ঘোষণা হয়। ৫ বছরের কারাদণ্ড ছাড়াও বিচারক সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে ৩০ হাজার টাকা করে জরিমানা ধার্য করেছেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ