Bartaman Logo
৯ জুন, ২০২৬

বকেয়া টাকা দাবি করতেই ঠিকাদারের হাতে প্রান গেল দুই শ্রমিকের

বাকি ছিল কয়েক মাসের মজুরি। তা দাবি করতেই দুই শ্রমিককে নির্মমভাবে মারধর করে হত্যার অভিযোগে গ্রেপ্তার এক ঠিকাদার। ঘটনাটি উত্তরপ্রদেশের মথুরা জেলার দামোদরপুরা গ্রামের

বকেয়া টাকা দাবি করতেই ঠিকাদারের হাতে প্রান গেল দুই শ্রমিকের
  • ৬ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

লখনউ, ৬ মার্চ: বাকি ছিল কয়েক মাসের মজুরি। তা দাবি করতেই দুই শ্রমিককে নির্মমভাবে মারধর করে হত্যার অভিযোগে গ্রেপ্তার এক ঠিকাদার। ঘটনাটি উত্তরপ্রদেশের মথুরা জেলার দামোদরপুরা গ্রামের। 

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কল্যাণ সিং  নির্মাণকাজের জন্য শ্রমিক সরবরাহের কাজ করতেন।  দুই শ্রমিক মনোজ ও হরিওম কল্যাণ সিংয়ের সঙ্গেই কাজ করতেন। কিন্তু তাঁদের বকেয়া মজুরি না পাওয়ায় দাবি করেছিলেন মালিকের কাছে। অভিযোগ, সেই কারণেই বুধবার তাঁদের নিজের বাড়িতে ডেকে পাঠান ক্যাল্যান সিং। সেখানে শুরু হয় তর্কাতর্কি। পরে সেই বচসা তীব্র আকার নেয়। শুরু হয় হাতাহাতি। তাঁদের উপর ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মনোজের মৃত্যু হয়। গুরুতর আহত হরিওমকে চিকিৎসার জন্য আগ্রায় নিয়ে যাওয়া হলে সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

মথুরা শহরের পুলিশ সুপার রাজীব কুমার সিং জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসী ও মৃতের আত্মীয়রা হরিওমের দেহ রাস্তার উপর রেখে বিক্ষোভ দেখান এবং রাস্তা অবরোধ করেন।পুলিশ অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে এক সাব-ইন্সপেক্টরের ধস্তাধস্তিও হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাস্তা আবার যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

সম্পর্কিত সংবাদ