Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ রাজ্যে ২ কেন্দ্রীয় মন্ত্রী

রাজ্যে দুই দিনের সফরে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান। কৃষি ও গ্রামীণ উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। বিস্তারিত পড়ুন।

আজ রাজ্যে ২ কেন্দ্রীয় মন্ত্রী
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় কৃষি এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সোমবার সন্ধ্যায় কলকাতায় পৌঁছেই বিধাননগরের সেচ ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন তিনি। দু’জনের মধ্যে কৃষি এবং গ্রামোন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। মঙ্গলবার দুপুরে রাজ্যের পদস্থ কর্তাদের সঙ্গে পিএম-কিষান, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা, প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা, বিকশিত ভারত–জি র‍াম জি, গ্রামীণ সড়ক ও আবাস প্রকল্প, ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) কার্যক্রম এবং পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ তহবিলের অগ্রগতি পর্যালোচনা করা হবে। কৃষি ও গ্রামীণ উন্নয়নের রূপরেখা নিয়েও আলোচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বারাকপুরে আইসিএআর-সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালায়েড ফাইবার্সও পরিদর্শন করবেন। সেখানে তিনি পাটচাষি, কৃষি বিজ্ঞানীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিশেষভাবে সক্ষমদের জন্য কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার মন্ত্রী বীরেন্দ্র কুমার মঙ্গলবার রবীন্দ্র সদন প্রাঙ্গণে ‘দিব্য কলা মেলা’র উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে উপস্থিত  থাকবেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীও। অনুষ্ঠিত হবে নমস্তে দিবসও। এখানে উপভোক্তাদের হাতে নানা সুবিধা প্রদান করা হবে। এছাড়া, ১ আগস্ট থেকে সরকার নির্ধারিত নতুন হারে (রোগীপিছু ১১০ টাকা) ডায়েট দেওয়া শুরু হচ্ছে। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ