Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পশ্চিমবঙ্গ শিক্ষা সম্মান পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের দুই শিক্ষক

পশ্চিমবঙ্গ শিক্ষা সম্মান-২০২৬ পাচ্ছেন দুই শিক্ষক প্রসূনকুমার পড়িয়া ও বিশ্বজিৎ দিগপতি। শিক্ষক দিবসে তাঁদের সম্মানিত করা হবে। বিস্তারিত পড়ুন।

পশ্চিমবঙ্গ শিক্ষা সম্মান পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের দুই শিক্ষক
  • ২ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩০
Prefer us on Google

'পশ্চিমবঙ্গ শিক্ষা সম্মান-২০২৬' পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের দুই শিক্ষক প্রসূনকুমার পড়িয়া এবং বিশ্বজিৎ দিগপতি। প্রসূনবাবু শালবনীর মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। বিশ্বজিৎবাবু দাসপুর থানার সাগরপুর বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষক দিবস উপলক্ষে আগামী ৫ সেপ্টেম্বর রাজ্য সরকারের তরফে তাঁদের সম্মানিত করা হবে। পূর্বতন আমলের 'শিক্ষারত্ন' পুরস্কারের নাম পরিবর্তন করে রাখা হয়েছে 'পশ্চিমবঙ্গ শিক্ষা সম্মান-২০২৬'। আজ, বুধবার সন্ধ্যা নাগাদ চলতি বছরের পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ