Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

ট্যাঙ্কারের ধাক্কায় জখম হলেন দুই পুলিস আধিকারিক ও এক কনস্টেবল

ট্যাঙ্কারের ধাক্কায় জখম হলেন দুই পুলিস আধিকারিক ও এক কনস্টেবল
  • ৩০ আগস্ট, ২০২৫ ০৮:০৮
Prefer us on Google

জাতীয় সড়কের উপর ট্যাঙ্কারের ধাক্কায় জখম হলেন দুই পুলিস আধিকারিক ও এক কর্মী। আজ, শনিবার সাত সকালেই দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার শ্রীধরপুর মোড়ে। তমলুকের পুলিস লাইন থেকে ওই পুলিস আধিকারিকরা নন্দীগ্রামে ডিউটিতে যাচ্ছিলেন। তখনই কাঁথির দিক থেকে আসা একটি ট্যাঙ্কার পুলিসের গাড়িতে ধাক্কা মারে। দু’জন এএসআই এবং আর্মড ফোর্সের এক কনস্টেবল জখম হন। তাঁদের তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য  নিয়ে যাওয়া হয়েছে। ট্যাঙ্কারের চালককে আটক করেছে পুলিস। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ