Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

হাতির হানায় দুই জেলায় মৃত্যু হল দু’জনের

হাতির হামলায় দুই জেলায় মৃত্যু হল দু’জনের। প্রথম ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকে। সেখানে হাতির হানায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম জয়া আড়ি (৭৫)

হাতির হানায় দুই জেলায় মৃত্যু হল দু’জনের
  • ৯ ডিসেম্বর, ২০২৫ ১৯:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম ও গড়বেতা: হাতির হামলায় দুই জেলায় মৃত্যু হল দু’জনের। প্রথম ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকে। সেখানে হাতির হানায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম জয়া আড়ি (৭৫)। আজ, মঙ্গলবার সকালে কলাইকুন্ডা রেঞ্জের কুলটিকরি এলাকার লোধা পাড়ায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানান, বড় হাতি শাবককে নিয়ে গ্ৰামে ঢুকেছিল। গ্রাম ছেড়ে যাওয়ার পথে বাড়ির সামনে ওই বৃদ্ধাকে শুঁড়ে তুলে আছড়ায় ও পা দিয়ে পিষে মারে।

Advertisement

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে রয়েছেন বন বিভাগের কর্মীরা। সাঁকরাইল থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। অপরদিকে মেদিনীপুর বনবিভাগের অধীন গোয়ালতোড় থানার বাগাখুলিয়ায় হাতির হানায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম মোহন সোরেন (৫৫)। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার ভাতুড়বান্দি এলাকায়। জানা গিয়েছে, গতকাল, সোমবার গভীর রাতে জঙ্গলে গিয়েছিলেন মোহন। সেই সময় কোনও হাতি  আক্রমণ করে তাঁকে। মৃত্যু হয় মোহনের। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ