Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ভিন্নস্বাদের দুই সিরিজ

নতুন বছরে ভিন্নস্বাদের দু’টি ওয়েব সিরিজ উপহার পাবেন দর্শক। সৌজন্যে প্ল্যাটফর্ম ৮। সিরিজ দু’টির নাম ‘নিশীথ সেন’ ও ‘স্বর্গরথ সরগরম’।

ভিন্নস্বাদের দুই সিরিজ
  • ১৫ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• নতুন বছরে ভিন্নস্বাদের দু’টি ওয়েব সিরিজ উপহার পাবেন দর্শক। সৌজন্যে প্ল্যাটফর্ম ৮। সিরিজ দু’টির নাম ‘নিশীথ সেন’ ও ‘স্বর্গরথ সরগরম’। 

Advertisement

‘নিশীথ সেন’ সিরিজের গল্প এগবে রহস্যের মোড়কে। গল্পের নায়িকা বৃষ্টি প্রায়ই স্কুল বদলাতে বাধ্য হয়। কারণ তার বাবা ইন্দ্রর বদলির চাকরি। কাজের চাপে ইন্দ্র সময় দিতে পারে না পরিবারকে। তাই বৃষ্টি ও তার মা মায়াকে সাহায্য করে ইন্দ্রর বন্ধু অনির্বাণ। আচমকা অদ্ভুত অভিজ্ঞতার সাক্ষী হতে শুরু করে বৃষ্টি। প্রথমদিকে নতুন জায়গা বলে গুরুত্ব দেয়নি। কিন্তু বারবার তার জীবনে উঠে আসে এক রহস্যময় নাম— ‘নিশীথ সেন’। ধীরে ধীরে মনে হতে থাকে, যেন কোনও অদৃশ্য সত্তা বৃষ্টির উপর নজর রাখছে সর্বক্ষণ। তাদের প্রতিবেশী প্যারাসাইকোলজিস্ট ইরা মিত্র সাহায্যের জন্য এগিয়ে আসে। শুরু হয় অনুসন্ধান। জানা যায়, নিশীথ সেন নামের কারও অস্তিত্বই নেই। আতঙ্কিত হয়ে পড়ে সকলে। বৃষ্টির বাবা একসময় জানতে পারে, নিশীথ সেন মারা গিয়েছে দীর্ঘদিন আগে। তারই চোখের সামনে। আবার প্যারাসাইকোলজিস্ট ইরা জানতে পারে, বৃষ্টি ভুগছে এক জটিল সমস্যায়। এই জোড়া রহস্যের উপর ভিত্তি করেই এগতে থাকে গল্প। অভিনয়ে ফাহিম মির্জা, অঙ্কিতা মাঝি, বিয়াস ধর, সৌরভ সাহা, সুমিত কুণ্ডু, শাওলি চট্টোপাধ্যায়। সুশোভন দাস পরিচালিত এই সিরিজ মুক্তি পাবে আগামী ২ জানুয়ারি।   
দ্বিতীয় গল্পটি বলহরিকে নিয়ে। স্ত্রী মানসী ও দুই ছেলে মন্টা ও ঘণ্টাকে নিয়ে তার সংসার। লকডাউনের সময় কাজ হারায় পেশায় গাড়ি চালক মানুষটি। জীবিকা নির্বাহের চেষ্টার কোনও কসুর করেনি সে। কিন্তু দিনশেষে বলহরি উপলব্ধি করে গাড়ি চালানো ছাড়া কিছুই জানে না। অগত্যা স্ত্রীর গয়না বিক্রি করে শহর থেকে একটি শববাহী গাড়ি কিনে আনে বলহরি। এটিই তার ‘স্বর্গরথ’। সেই গাড়ি নিয়ে গ্রামে আসতেই শুরু হয় ধুন্ধুমার। গ্রামের মানুষ দু’ভাগে বিভক্ত। একপক্ষের মত, এই শববাহী গাড়ি দুর্ভাগ্যের প্রতীক। অন্যপক্ষের মতে, এই গাড়ি অগ্রগতি ও পরিবর্তনের দূত। বলহরি ও তার স্বর্গরথকে নিয়ে নতুন সিরিজ ‘স্বর্গরথ সরগরম’। অভিনয়ে লোকনাথ দে, দুর্বার শর্মা, প্রদীপ ধর, তরঙ্গ সরকার সহ আরও অনেকে। পরিচালক অরিজিৎ টোটোন চক্রবর্তীর সাত এপিসোডের এই সিরিজে হাসি, আবেগ আর গ্রাম্য জীবনের কঠিন বাস্তবতার মিশেল উঠে এসেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ