Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হরমুজ পেরিয়ে ভারতের পথে আরও দুই এলপিজি বহনকারী জাহাজ

হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতে আসছে আরও দুটি এলপিজি ট্যাঙ্কার ‘পাইন গ্যাস’ এবং ‘জগ বসন্ত’। শীঘ্রই যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতের বন্দরের উদ্দেশ্যে রওনা দেবে এই দুই এলপিজি বহনকারী জাহাজ

হরমুজ পেরিয়ে ভারতের পথে আরও দুই এলপিজি বহনকারী জাহাজ
  • ২৩ মার্চ, ২০২৬ ১৭:০৩
Prefer us on Google

তেহেরান, ২৩ মার্চ: হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতে আসছে আরও দুটি এলপিজি ট্যাঙ্কার ‘পাইন গ্যাস’ এবং ‘জগ বসন্ত’। শীঘ্রই যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতের বন্দরের উদ্দেশ্যে রওনা দেবে এই দুই এলপিজি বহনকারী জাহাজ। সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে জাহাজ দুটি ইরানের লারাক ও কেশম দ্বীপের মধ্যবর্তী জলসীমায় পৌঁছায়। মনে করা হচ্ছে হরমুজ প্রণালী পার হওয়ার আগে ইরানি কর্তৃপক্ষদের কাছে নিজেদের পরিচয় স্পষ্ট করার জন্যই তারা এই পথ বেছে নিয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, সোমবারই এই দুই জাহাজ প্রণালী পার হতে পারে। এর আগে 'শিবালিক', 'নন্দা দেবী' এবং 'পিক্সিস পাইওনিয়র' এবার সেই তালিকায় স্থান নিল ট্যাঙ্কার ‘পাইন গ্যাস’ এবং ‘জগ বসন্ত’। 'শিবালিক' ১৬ মার্চ গুজরাটের মুন্দ্রা বন্দরে পৌঁছায় এবং 'নন্দা দেবী' ১৭ মার্চ কাণ্ডলা বন্দরে পৌঁছায়, আর রবিবার মেঙ্গেলুরু তে পৌছায় 'পিক্সিস পাইওনিয়র'। বর্তমানে যুদ্ধপ্রবণ এলাকায় এখনও ২৪টি ভারতীয় জাহাজ রয়েছে। এর মধ্যে ২২টি প্রণালীর পশ্চিম দিকে রয়েছে এবং দুটি পূর্ব দিকে রয়েছে। এই ২২টির মধ্যে ছয়টি এলপিজি ট্যাঙ্কার, যার মধ্যে দুটি ইতিমধ্যেই ভারতের পথে রওনা দিয়েছে। 

কেন্দ্রীয় সরকারের বারংবার আশ্বাস সত্ত্বেও দেশে গ্যাসের সংকট অব্যাহত। ৩টি জাহাজ আপাতত ভারতে এসে পৌঁছালেও এখনও সংশয়ে দেশের জ্বালানি সংকট।

সম্পর্কিত সংবাদ