Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যাত্রী পরিষেবায় যুক্ত আরও দুই চীনা রেক

কলকাতা মেট্রোয় আরও দু’টি চীনা রেক যুক্ত হল। বৃহস্পতিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে যাত্রী পরিষেবায় নামল নতুন জোড়া ডালিয়ান রেক।

যাত্রী পরিষেবায় যুক্ত আরও দুই চীনা রেক
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা মেট্রোয় আরও দু’টি চীনা রেক যুক্ত হল। বৃহস্পতিবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে যাত্রী পরিষেবায় নামল নতুন জোড়া ডালিয়ান রেক। সবমিলিয়ে এই মুহূর্তে নর্থ-সাউথ মেট্রো পথে ৭টি চীনা রেক আপ-ডাউনে চলাচল করছে। সম্প্রতি চীনের ডালিয়ান প্রদেশ থেকে সর্বশেষ এই দু’টি রেক এসেছিল। কয়েক সপ্তাহ ধরে রেকগুলি ট্রায়াল চলছিল। যাত্রী পরিষেবা চালুর আগে নিরাপত্তা, ইলেকট্রিক্যাল খুঁটিনাটি সহ যাবতীয় বিষয়ে একাধিক পরীক্ষা নেওয়া হয়। তাতে চীনা রেক দু’টি সাফল্যের সঙ্গে পাশ করে। তারপর আজ নয়া রেক দু’টি বাণিজ্যিক দৌড় শুরু করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ