Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভিনরাজ্যে উদ্ধার তারকেশ্বরের দুই নাবালিকা, গ্রেপ্তার ২ যুবক

প্রেমের ফাঁদে ফেলে দুই নাবালিকাকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার অপরাধে দু’জন গ্রেপ্তার। তারকেশ্বর থানার পুলিস নুর হোসেন ও শেখ ত্বহা দানিস নামে দু’জনকে ধরেছে। নুরের বাড়ি অসমের চুনরি থানা এলাকায়। ত্বহার বাড়ি মহারাষ্ট্রের নান্দেদে।

ভিনরাজ্যে উদ্ধার তারকেশ্বরের দুই নাবালিকা, গ্রেপ্তার ২ যুবক
  • ২৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা তারকেশ্বর: প্রেমের ফাঁদে ফেলে দুই নাবালিকাকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার অপরাধে দু’জন গ্রেপ্তার। তারকেশ্বর থানার পুলিস নুর হোসেন ও শেখ ত্বহা দানিস নামে দু’জনকে ধরেছে। নুরের বাড়ি অসমের চুনরি থানা এলাকায়। ত্বহার বাড়ি মহারাষ্ট্রের নান্দেদে। 

Advertisement

জানা গিয়েছে, সমাজমাধ্যমে পরিচয়ের পর প্রেমের ফাঁদ পাতে এই দু’জন। তারপর দুই নাবালিকাকে ফুসলে নিয়ে যায়। পুলিস সূত্রে  জানা গিয়েছে, এক নাবালিকাকে তেলেঙ্গনা থেকে এবং অন্যজনকে ছত্তিশগরের রায়গঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। এক জনকে অসমে, অন্য জনকে মুম্বইয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল কি না তা জানার চেষ্টা চলছে। ধৃতদের সঙ্গে বড় কোনও চক্র জড়িত কি না তাও জানার চেষ্টা হচ্ছে। দুই নাবালিকার মধ্যে একজন নিখোঁজ হয়েছিল দু’মাস আগে। অন্য জন চারদিন আগে। দুই পরিবার পুলিসে অভিযোগ জানায়। নাবালিকাদের সমাজমাধ্যমের অ্যাকাউন্ট থেকে ফোন নম্বর খুঁজে লোকেশন ট্র্যাক করে পুলিস। তারপর সন্ধান মিলতেই অভিযান চালায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ