Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ছত্তিশগড়ে নিহত দুই মাওবাদী নেত্রী

ফের মাওবাদী দমনে নিরাপত্তা বাহিনীর সাফল্য। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই মাওবাদী নেত্রী।

ছত্তিশগড়ে নিহত দুই মাওবাদী নেত্রী
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা,রায়পুর: ফের মাওবাদী দমনে নিরাপত্তা বাহিনীর সাফল্য। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই মাওবাদী নেত্রী। ছত্তিশগড় পুলিসের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভুজমাদ এলাকার বালাঘাট জঙ্গলে যৌথ অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। খবর ছিল, ওই এলাকায় বেশ কয়েকজন মাওবাদী লুকিয়ে রয়েছে। গোটা এলাকায় শুরু হয় তল্লাশি। এরপরই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। পালটা জবাব দেয় বাহিনীও। দু’পক্ষের মধ্যে প্রায় ঘন্টা দুয়েক গুলির লড়াই চলে। এই সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় দুই মাওবাদী নেত্রীর। এখনও অভিযান চলছে বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ