মাঝরাস্তায় আচমকাই আগুন ধরে গেল দুটি লরিতে। সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। আজ, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘির ১২ নং জাতীয় সড়কে। মুহূর্তের মধ্যে দুটি লরিতে আগুন লেগে যায় ও সেটি দাউদাউ করে জ্বলে ওঠে। স্থানীয়রা উভয় লরির চালক ও খালাসিদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু'টি ইঞ্জিন। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলের কর্মীরা।



