Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

সীমান্তে আটক দুই ভারতীয় যুবক

ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দুই ভারতীয় যুবককে আটক করল বিএসএফ। ঘটনাটি বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার তারালি সীমান্তের।

সীমান্তে আটক দুই ভারতীয় যুবক
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দুই ভারতীয় যুবককে আটক করল বিএসএফ। ঘটনাটি বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার তারালি সীমান্তের। ১৪৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা শনিবার সীমান্তে টহলদারি চালাচ্ছিলেন। তখন দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন তাঁরা। এরপর তাঁদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মোনায়েম সর্দার, বাড়ি গোবরা এলাকায়। অপর ধৃত দেবব্রত মণ্ডলের বাড়ি স্বরূপনগরে। কী কারণে তাঁরা বাংলাদেশে গিয়েছিলেন, এবং কেন সীমান্ত পেরিয়ে ফের ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ