Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

তৃণমূলে যোগদান দুই নির্দল কাউন্সিলরের

তৃণমূলে যোগদান দুই নির্দল কাউন্সিলরের
  • ১০ আগস্ট, ২০২৫ ১৫:০৮
Prefer us on Google

২০২২ সালের পুরভোটে টিকিট না পেয়ে নির্দল হিসাবে আলিপুরদুয়ার পুরসভার ২ নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে জিতেছিলেন তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান আশিস দত্তের মেয়ে শ্রীলা দত্ত। একইভাবে সেবারের ভোটে টিকিট না পেয়ে নির্দল হিসাবে দাঁড়িয়ে জিতেছিলেন  ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী ঝুমা মিত্র। শুক্রবার দু’জনেই পূরনো দল তৃণমূলে ফিরলেন। এদিন তৃণমূলের জেলা সভাপতি প্রকাশচিক বরাইক নির্দল দুই কাউন্সিলরের হাতে দলের পতাকা তুলে দেন। এরফলে ২০ সদস্যের পুর বোর্ডে তৃণমূলের কাউন্সিলরের সংখ্যা দাঁড়াল ১৮।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ