Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

জিয়াগঞ্জে রেলের আন্ডারপাসে বাইক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

শুক্রবার রাতে জিয়াগঞ্জ থানার বড়নগর ও কুসুমখোলার মাঝে রেলের আন্ডারপাসে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়।

জিয়াগঞ্জে রেলের আন্ডারপাসে বাইক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: শুক্রবার রাতে জিয়াগঞ্জ থানার বড়নগর ও কুসুমখোলার মাঝে রেলের আন্ডারপাসে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়। মৃতদের নাম গৌতম মণ্ডল(২৪) ও ছোটন ভূমিজ(২২)। তাঁরা জিয়াগঞ্জের কুসুমখোলার বাসিন্দা ছিলেন। শনিবার লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে দেহের ময়নাতদন্ত হয়। পথদুর্ঘটনায় দুই যুবকের মৃত্যুর ঘটনায় কুসুমখোলা গ্রামে শোকের ছায়া নেমে আসে। পুলিশ জানিয়েছে, ওইদিন সন্ধ্যায় দুই বন্ধু বাইকে চেপে আজিমগঞ্জ ঘুরতে এসেছিলেন। রাত সাড়ে ৮টা নাগাদ সেখান থেকে বাড়ির পথে রওনা দেন। গৌতম বাইক চালাচ্ছিলেন। বড়নগর ও কুসুমখোলার মাঝে রেলের আন্ডারপাসে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি প্রচণ্ড জোরে একটি ডিভাইডারে ধাক্কা মারে। এতে বাইকে থাকা দু’জনই বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে আজিমগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

স্থানীয়রা জানান, বাইকের গতি এতটাই বেশি ছিল যে, দুর্ঘটনার পর বাইকটি ভেঙে কয়েক টুকরো হয়ে যায়। চালক বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন। পিছনের আরোহী ছিটকে আন্ডারপাসের শেডে ধাক্কা খেয়ে নীচে পড়েন। প্রত্যক্ষদর্শী বিধান মণ্ডল বলেন, সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলাম। আন্ডারপাসের ১০০মিটার আগে বাইকটি ঝড়ের গতিতে আমাকে পাশ কাটিয়ে দেয়। তারপরই প্রচণ্ড আওয়াজ শুনতে পাই। গিয়ে দেখি, বাইকের দুই আরোহী রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কুসুমখোলার বাসিন্দা তথা মৃত দুই যুবকের বন্ধু পূজন সরকার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আজিমগঞ্জ হাসপাতালে যাই। গিয়ে দেখি, দু’জনের নিথর দেহ পড়ে রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ