Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

আদিবাসী কল্যাণে বরাদ্দ ৫০ লক্ষ টাকা তছরুপ, অভিযুক্ত দুই সিপিএম নেতা

কেরলের দুই সিপিএম নেতার বিরুদ্ধে আদিবাসী কল্যাণের ৫০ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠেছে। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ। বিস্তারিত পড়ুন।

আদিবাসী কল্যাণে বরাদ্দ ৫০ লক্ষ টাকা তছরুপ, অভিযুক্ত দুই সিপিএম নেতা
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: আদিবাসী কল্যাণের জন্য বরাদ্দ অর্থ তছরুপের অভিযোগ উঠল কেরলের দুই সিপিএম নেতার বিরুদ্ধে। ওয়েনাড় জেলায় আদিবাসীদর জন্য রয়েছে বন ধন বিকাশ যোজনা। অভিযোগ, ২০২১ থেকে ২০২৩ সালে যোজনার প্রায় ৫০ লক্ষ টাকা অন্যত্র সরানো হয়েছে। আগে থেকেই রাজ্যে চালু রয়েছে কুদুম্বশ্রী প্রকল্প। এই প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিকদের মাধ্যমেই অর্থ সরানো হয়েছে বলে অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে। তদন্তে জানা গিয়েছে, কুদুম্বশ্রী ডিস্ট্রিক্ট মিশনের অধীনে আটটি বন ধন বিকাশ কেন্দ্র তৈরি করা হয়। দেখা যাচ্ছে, কুদুম্বশ্রীর আধিকারিকের নির্দেশে বন ধন বিকাশের টাকা পাঠানো হয়েছে প্রকল্পের দুই আধিকারিকের ব্যক্তিগত অ্যাকাউন্টে। টাকা পাঠানোর জন্য ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি ব্যবহার করা হয়েছে গুগল পে। 

Advertisement

তদন্তকারীরা জানাচ্ছেন, কুদুম্বশ্রী ডিস্ট্রিক্ট মিশন প্রোগ্রামের ম্যানেজার জয়েশের নির্দেশে বন ধন বিকাশের কোঅর্ডিনেটর হরিশ এবং স্পেশাল প্রোজেক্ট কোঅর্ডিনেটর শ্রীকৃষ্ণকে এই অর্থ দেওয়া হয়েছে। বরাদ্দ অর্থের সামান্য অংশই বন ধন কেন্দ্রগুলিতে পৌঁছেছে। অভিযুক্ত ৩ আধিকারিককে বরখাস্ত করা হয়েছে। সিপিএমের কালপেট্টা সিভিল স্টেশন ব্রাঞ্চের সেক্রেটারি জয়েশ। কাল্লুভায়ালের ব্রাঞ্চ কমিটির মেম্বার হরিশ।  

Advertisement
সম্পর্কিত সংবাদ