সংবাদদাতা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজোর দিনের সকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের লট নম্বর আট এলাকায়।
সংবাদদাতা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজোর দিনের সকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের লট নম্বর আট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুড়িগঙ্গা নদীর বালি ড্রেজিং করে লট নম্বর আটের বিভিন্ন এলাকায় রাখা ছিল। সেই বালি কেটে বিক্রি করা হয়েছিল। এরপরই একটি জায়গায় গভীর গর্ত হয়ে গিয়েছিল। বৃষ্টির কারণে সেখানে জল জমে গিয়েছিল। বুধবার দুপুরে ওই ডোবার পাশে দুইজন শিশু খেলা করছিল। সেই সময় হঠাৎই তারা ওই ডোবাতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা তাদের দেখতে পান। এরপরই ওই দুই শিশুকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।