Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পাশে মা, ভরা নদী সাঁতরে পেরল দুই বীর ব্যাঘ্রশাবক

বাঘিনি সাঁতরে নদীর মাঝে চলে গিয়েছে। তার দুই শাবক তখনও ভয়ে ভয়ে বসে জঙ্গলের ধারে। জলে নামাটা কি ঠিক হবে?

পাশে মা, ভরা নদী সাঁতরে পেরল দুই বীর ব্যাঘ্রশাবক
  • ২৫ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাঘিনি সাঁতরে নদীর মাঝে চলে গিয়েছে। তার দুই শাবক তখনও ভয়ে ভয়ে বসে জঙ্গলের ধারে। জলে নামাটা কি ঠিক হবে? প্রবল চিন্তা দুই শিশুর। কিছুক্ষণ অপেক্ষার পরও যখন মা ফিরল না। নেমেই পড়ল জলে। ছোট ছোট পায়ে জল টেনে নদী পারাপার শিখল তারা। সরস্বতী পুজোর সকালে মানব শিশুরা স্লেট-খাতায় হাতেখড়ি দিয়েছে। ব্যাঘ্র শাবকরা সাঁতার কাটার হাতেখড়ি দিল ভরা নদীতে, এদিনই। এ দৃশ্য দেখে আনন্দের সীমা ছিল না পর্যটকদের। ভিডিয়ো ভাইরাল।

Advertisement

শুক্রবার সকালে সজনেখালি রেঞ্জের পিরখালি ১ ও ৩ নম্বর জঙ্গলের মাঝে দেখা যায় বাঘিনিটিকে। সঙ্গে সফট টয়ের মতো দুই জ্যান্ত শাবক। এরা জঙ্গলের ধারে ছিল বসে। বাঘিনিটি জলে নেমে সাঁতার শুরু করে কিছুটা এগিয়ে যায়। তারপর পিছনে ফিরে তাকিয়ে দেখে বাচ্চারা অনেক দূরে। তাদের একজন এরপর গুটিসুটি মেরে জলে নেমে সাঁতার কাটতে শুরু করে। আবার ফেরত আসে কারণ অন্যটি তখনও পাড়ে বসে। এরপর দু’জনে মিলে নামে জলে। মায়ের পিছন নেয়। একসময় সাঁতার কাটতে কাটতে পৌঁছেও যায় জঙ্গলের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। সাঁতারে হাতেখড়ির যাত্রাপথটি কম ছিল না। ১৫ মিনিট সাঁতরেছে তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ