Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

হাবড়ায় দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃত

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিস। কয়েক বছর ধরে অবৈধভাবে হাবড়ায় বাস করছিলেন তাঁরা।

হাবড়ায় দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃত
  • ১৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিস। কয়েক বছর ধরে অবৈধভাবে হাবড়ায় বাস করছিলেন তাঁরা। ধৃতদের কাছ থেকে বেশ কিছু নথিও উদ্ধার করেছে পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতরা হল বিত্তকুমার সাহা (২৭) ও হরিপ্রসাদ দাস (২৮)। দু’জনকে শুক্রবার বারাসত আদালতে তোলা হলে পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর ধরেই দুই বাংলাদেশি বসবাস করছিলেন হাবড়া স্টাফ কোয়ার্টার এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে এদিন অভিযান চালিয়ে বাংলাদেশের বাসিন্দা বিত্তকুমার এবং হরিপ্রসাদ দাসকে গ্রেপ্তার করে পুলিস। বিত্তর বাড়ি ফরিদপুরে। হরিপ্রসাদের বাড়ি চাঁদপুর বাঘেরি থানা এলাকায়। তদন্তকারীরা জেনেছেন, তারা চোরাপথে এদেশে চলে এসেছিল বেশকয়েক বছর আগে। হাবড়ার এক ব্যক্তির মাধ্যমে তাঁরা এদেশে বসবাসের জন্য ভারতীয় নথিও তৈরি করেছিলেন। তবে, বাংলাদেশ থেকে ভারতে আসার বৈধ কোনও নথি তাঁরা পুলিসকে দেখাতে পারেননি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ