Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

ট্রেনে ৭৫ লিটার মদ সহ গ্রেপ্তার ২

ট্রেনের প্রথম শ্রেণিতে ৭৫ লিটার মদ নিয়ে যাত্রার সময় গ্রেপ্তার দুই। তাঁরা স্বতন্ত্রতা সেনানি এক্সপ্রেসে যাত্রা করছিলেন।

ট্রেনে ৭৫ লিটার মদ সহ গ্রেপ্তার ২
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: ট্রেনের প্রথম শ্রেণিতে ৭৫ লিটার মদ নিয়ে যাত্রার সময় গ্রেপ্তার দুই। তাঁরা স্বতন্ত্রতা সেনানি এক্সপ্রেসে যাত্রা করছিলেন। রেল পুলিশ জানিয়েছে, বিপুল পরিমাণ বিদেশি মদ নিয়ে যাত্রা করছিলেন নেহা কুমারী ও ঈশান কুমার নামে দু’জন। এসংক্রান্ত খবর মিলতেই তল্লাশি শুরু হয়।  সমস্তিপুর স্টেশনে ট্রেনের এইচ-১ কোচ থেকে দু’জনকে হেপাজতে নেন আধিকারিররা। ট্রলির মধ্যে থেকে উদ্ধার হয়েছে বিদেশি মদের বেশ কিছু বোতল।  ইতিমধ্যেই ধৃতদের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ