Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পৃথক ধর্ষণের অভিযোগে ধৃত দুই

পৃথক ধর্ষণের অভিযোগে ধৃত দুই
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত ও আমডাঙায় পৃথক দু’টি ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই। বারাসতের মাত্র চার বছর সাত মাসের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী সমীর সর্দার ওরফে ফন্টের বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, আমডাঙায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পেশায় রাজমিস্ত্রি মফিজুল হক। শুক্রবার ধৃত দু’জনকে বারাসত আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন তাদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাসত পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার রাতে এক আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিল নাবালিকা। অভিযোগ, সেই সময় সমীর মুখ চেপে তাকে নিজের ঘরে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এমনকি নির্যাতিতা প্রতিরোধের চেষ্টা করলে তাকে চড়-থাপ্পড় মেরে আটকে রাখা হয় বলেও অভিযোগ। পরে বিষয়টি জানতে পেরে নাবালিকার বাবা-মা অভিযুক্তের বাড়িতে গেলে তাঁদেরও হুমকি দেওয়া হয়। এদিন রাতেই নির্যাতিতার মা বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করলে কয়েক ঘণ্টার মধ্যে সমীরকে গ্রেপ্তার করে পুলিশ। 

Advertisement

অন্যদিকে, আমডাঙায় এক গৃহবধূর অভিযোগ, বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে এসে বৃহস্পতিবার দুপুরে তাঁর ছোটো ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তাঁকে ধর্ষণ করে মফিজুল হক। রাতে আমডাঙা থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। দুই নির্যাতিতার মেডিকেল পরীক্ষা ও গোপন জবানবন্দিও হয়েছে শুক্রবার।

Advertisement
সম্পর্কিত সংবাদ