Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো আধার কার্ড তৈরির চক্র, ধৃত দুই

জেরক্স সেন্টারের আড়ালে দীর্ঘদিন চলছিল ভুয়ো আধার কার্ড তৈরির চক্র। বৃহস্পতিবার পুলিসের অভিযানে চক্রের পর্দাফাঁস হল। দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস।

ভুয়ো আধার কার্ড তৈরির চক্র, ধৃত দুই
  • ২৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: জেরক্স সেন্টারের আড়ালে দীর্ঘদিন চলছিল ভুয়ো আধার কার্ড তৈরির চক্র। বৃহস্পতিবার পুলিসের অভিযানে চক্রের পর্দাফাঁস হল। দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃতরা হল বাকিবুল্লা গাজি ও মাতিন গাজি। ঘটনাটি মিনাখাঁর বকচোরা এলাকার। বসিরহাট আদালতে তোলা হলে পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। জেরক্স সেন্টার থেকে একটি ল‍্যাপটপ, একটি ফিঙ্গারপ্রিন্ট মেশিন ও বেশকিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিস। পুলিসের এক কর্তা বলেন, চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে পুলিসের একটি টিম আচমকা হানা দেয় বাকিবুল্লা ও মাতিনের জেরক্স সেন্টারে। পুলিস দেখে অবাক খেয়ে যায় তারা। এর পরেই দু’জনকে আটক করে নিয়ে যাওয়া হয় স্থানীয় থানায়। সেখানে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তাদের কথায় অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয়রা বলছেন, এখানে বহু মানুষ আধার কার্ডের জন্য আসত। সবাই জানত সঠিক পদ্ধতিতে এই কারবার চলছে। কিন্তু এখন দেখছি প্রতারণার চক্র। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির দাবি, তৃণমূলের মদতেই এই কারবার চলত। পাল্টা তৃণমূলের দাবি, তৃণমূল কখনও বেআইনি কাজে প্রশয় দেয় না। বিজেপির হাতেই ইস্যু নেই, তাই কুৎসা করছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ