• দ্বিতীয়বার বাবা হলেন অভিনেতা রামচরণ। শনিবার রাতে যমজ সন্তানের জন্ম দিয়েছেন রামচরণের স্ত্রী উপাসনা কোনিডেলা। পরিবারে এল এক ছেলে ও এক মেয়ে সন্তান। মা ও দুই সন্তান— সকলেই সুস্থ রয়েছে বলে খবর। রবিবার সকালে সেই খবর অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন অভিনেতা। তিনি লেখেন, ‘তিন সন্তানের বাবা হিসেবে নিজেকে আশীর্বাদধন্য মনে করছি।’ পরিবারে নতুন দুই সদস্য আসায় খুশি হয়েছেন দাদু অভিনেতা চিরঞ্জীবী। তিনি লিখেছেন, ‘যমজ সন্তানের আশীর্বাদ এসেছে আমাদের পরিবারে।’ ১০ বছরের বিবাহিত জীবন রামচরণ ও উপাসনার। ২০২৩ সালে তাঁদের প্রথম সন্তান ক্লিন কারার জন্ম হয়। এরপর ২০২৫ সালে রামচরণ জানিয়েছিলেন, দ্বিতীয়বার মা হতে চলেছেন উপাসনা। সেই সময় কন্যাসন্তান প্রসঙ্গে চিরঞ্জীবীর একটি পুরানো মন্তব্য নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল।



