Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খেজুরিতে জোড়া মৃত্যু: মামলা ডিভিশন বেঞ্চে

খেজুরির দুই বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল নিহতদের পরিবার।

খেজুরিতে জোড়া মৃত্যু:  মামলা ডিভিশন বেঞ্চে
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: খেজুরির দুই বিজেপি কর্মীর রহস্যমৃত্যুতে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল নিহতদের পরিবার। সেই মামলায় শুনানির সম্ভবনা আজ, শুক্রবার। দু’দিন আগেই এই মামলায় সিআইডির ডিআইজি পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে এডিজি’কে সিট গঠনের নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তদন্তে সিআইডির হোমিসাইড শাখার আধিকারিকরাও থাকবেন বলে জানায় আদালত। সেই মামলা গেল ডিভিশন বেঞ্চে। গত ১১ জুলাই এক সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে পূর্ব মেদিনীপুরের খেজুরির বছর তেইশের সুজিত দাস এবং পঁয়ষট্টি বছর বয়সি চন্দ্র পাইকের মৃত্যু হয়। এই ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশও দিয়েছিল আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ