Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শহরে জোড়া দুর্ঘটনা

তিন ঘণ্টার ব্যবধানে শহরে পরপর দু’টি দুর্ঘটনা। শুক্রবার রাতে আনন্দপুর থানা এলাকার খেয়াদহ রোডে গাড়ির ধাক্কায় জখম হন এক বাইকচালক ও তাঁর পিছনে থাকা আরোহী।

শহরে জোড়া দুর্ঘটনা
  • ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিন ঘণ্টার ব্যবধানে শহরে পরপর দু’টি দুর্ঘটনা। শুক্রবার রাতে আনন্দপুর থানা এলাকার খেয়াদহ রোডে গাড়ির ধাক্কায় জখম হন এক বাইকচালক ও তাঁর পিছনে থাকা আরোহী। তাঁদের নাম শান্তনু হালদার (৪৬) ও সত্যজিৎ বর (৪০)। তাঁরা কসবায় যাচ্ছিলেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, এদিন রাত সাড়ে দশটা নাগাদ হেস্টিংস থানা এলাকার জর্জেস গেটে ছোট পণ্যবাহী গাড়ি উল্টে বিপত্তি ঘটে। চলন্ত গাড়িটি বাঁক নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর জখম হন চালক ও খালাসি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ