আজ, শনিবার দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ। অবশেষে দীর্ঘ ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সিউড়ি থানা থেকে বের হলেন জাল ডিসিআর কাণ্ডের মূল চক্রী হিসেবে অভিযুক্ত টুলু মণ্ডল। তারপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টুলু জানান, তদন্তে সবরকম সহযোগিতা করেছেন তিনি। তবে, তাঁর এই বিপুল টাকার উৎস থেকে শুরু করে ডিসিআর জাল করা, এইরকম একগুচ্ছ প্রশ্নের উত্তর সংবাদমাধ্যমের সামনে এড়িয়ে গিয়েছেন তিনি।
Advertisement



