Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

টিটাগড় উৎসবের উদ্বোধন সাংসদের

টিটাগড় উৎসবের উদ্বোধন হল বুধবার। সন্ধ্যায় লুমটেক্স জুটমিল গ্রাউন্ডে এই উৎসবের সূচনা করেন সাংসদ পার্থ ভৌমিক। এদিন উৎসব মঞ্চে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম সহ বিশিষ্টরা।

টিটাগড় উৎসবের উদ্বোধন সাংসদের
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টিটাগড় উৎসবের উদ্বোধন হল বুধবার। সন্ধ্যায় লুমটেক্স জুটমিল গ্রাউন্ডে এই উৎসবের সূচনা করেন সাংসদ পার্থ ভৌমিক। এদিন উৎসব মঞ্চে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম সহ বিশিষ্টরা। এই উৎসব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। এদিন গৌরীপুর উৎসবের উদ্বোধন করেন পার্থ ভৌমিক। তিনি টিটাগড়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, অশান্তি দূর করাই আমাদের লক্ষ্য। যারা ভুল পথে চলে গিয়েছে, তাদের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ